০১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

বাঘাইছড়িতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

“পুলিশ জনতা, জনতাই পুলিশ” এ স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাঘাইছড়ি কাঠ ও জ্যোত মালিক সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন বাবু, বিশেষ অতিথি হিসেবে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ও কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বাঘাইছড়ি থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, চোরাচালান দমনসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে যুব সমাজকে সতর্ক হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

এসময় ওসি হুমায়ূন কবির বলেন, “বাঘাইছড়ি থানা পুলিশ মাদক ও চোরাচালান ঠেকাতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সকলের সহযোগিতায় একটি সুন্দর, সুশৃঙ্খল ও মাদকমুক্ত সমাজ উপহার দিতে আমরা কাজ করে যাচ্ছি।”

Tag :

রাঙামাটির গর্ব, জাতীয় মঞ্চে একের পর এক সাফল্যের নাম তাজিম রহমান

বাঘাইছড়িতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

Update Time : ০৬:২৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫