০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

মাঠ আছে কিন্তু টুর্ণামেন্ট নাই, হতাশায় বাঘাইছড়ি উপজেলার খেলোয়াড়রা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে কোনো বড় ধরনের ক্রীড়া টুর্ণামেন্ট আয়োজন করা হচ্ছে না। এতে হতাশ হয়ে পড়ছেন উপজেলার তরুণ খেলোয়াড়রা।
স্থানীয় ক্রীড়ামোদীরা জানান, একসময় বাঘাইছড়িতে নিয়মিত ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবলসহ বিভিন্ন খেলার টুর্ণামেন্ট অনুষ্ঠিত হতো। এতে তরুণরা যেমন খেলাধুলায় অংশগ্রহণ করতো, তেমনি সামাজিক সম্প্রীতি ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো। কিন্তু গত কয়েক বছর ধরে সরকারি বা বেসরকারিভাবে কোনো বড় আয়োজন না থাকায় খেলোয়াড়দের মধ্যে আগ্রহ কমে যাচ্ছে।
মাষ্টার পাড়া তরুণ সংঘের গোলকিপার রিদুয়ান আরেফিন সিয়াম অভিযোগ করে বলেন, সারা বাংলাদেশে নিয়মিত ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, দীর্ঘদিন পর বাঘাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন হলেও আমরা এখনো সরকারি বা বেসরকারিভাবে কোন টুর্ণামেন্ট পাচ্ছিনা এতে করে দিন দিন যুব সমাজ খেলাধুলা থেকে বিরত হচ্ছে, তিনি দ্রুত একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য যথাযথ কতৃপক্ষের কাছে আবেদন করেন এবং টুর্ণামেন্টে স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকশিত করার সুযোগ দেয়ার আহবান জানান।
মারিশ্যা জোন টীমের সাবেক গোলরক্ষক ও বাফুফে রেফরি মিজানুর রহমান বলেন, আমি বাংলাদেশের অনেক মিনি স্টেডিয়াম দেখেছি অন্যান্য জেলা উপজেলা থেকে আমাদের বাঘাইছড়ির উপজেলার মিনি স্টেডিয়াম অনেক সুন্দর হয়েছে এবং চারদিকে অনেক জায়গা রয়েছে খেলোয়াড়দের ড্রেসিংরুম, খেলোয়াড়দের মাঠে বসার স্থান, রুমকর্মকর্তা, টেকনিক্যাল এরিয়া, রেফারি স্থান, টিম অফিসিয়াল সহ অনেক জায়গা রয়েছে এই জায়গাগুলো আমাদের অনেক গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলো হাতে গোনা কয়েকটা উপজেলায় আছে তার মধ্যে আমাদের বাঘাইছড়ি স্টেডিয়াম অনন্য, বর্তমানে বাঘাইছড়ির ফুটবলাররা  একটি মানসম্মত টুর্ণামেন্টের অপেক্ষায় আছে।
খেলোয়াড়দের আকাঙ্খার কথা মাথায় রেখে কিছুদিন আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্টের ঘোষণা দিয়েছেন বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা। টুর্ণামেন্টের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা টুর্ণামেন্টের জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি আগামী ৪ সেপ্টেম্বর বাঘাইছড়িতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান রয়েছে সেখানে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু উপস্থিত থাকার কথা রয়েছে এবং সেসময় উনার সাথে আলোচনা করে আমরা শিগ্রই টুর্ণামেন্টের আয়োজন করবো।
বাঘাইছড়ির ক্রীড়াপ্রেমী তরুণদের দাবি, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোকে এগিয়ে এসে নিয়মিত টুর্ণামেন্ট আয়োজন করতে হবে। তবেই খেলাধুলার ঐতিহ্য ফিরে আসবে এবং নতুন প্রজন্ম মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকবে।
Tag :

রাঙামাটির গর্ব, জাতীয় মঞ্চে একের পর এক সাফল্যের নাম তাজিম রহমান

মাঠ আছে কিন্তু টুর্ণামেন্ট নাই, হতাশায় বাঘাইছড়ি উপজেলার খেলোয়াড়রা

Update Time : ০৬:১৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫