
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ আটক করা হয়েছে।
৩০ আগস্ট ২০২৫ (শনিবার) দুপুর আনুমানিক ১২টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জোন কমান্ডারের নির্দেশনায় হাবিলদার মোঃ আমানউল্লাহর নেতৃত্বে টহল দল মারিশ্যা মাস্টারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কাঠ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা নুর আলমের স মিলের পেছনে নাদির ঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৭০ ঘনফুট গর্জন কাঠ এবং ১৩৫ ঘনফুট পিঠালি কাঠসহ মোট ২০৫ ঘনফুট কাঠ আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৭ হাজার ৫০০ টাকা।
এ প্রসঙ্গে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লে. কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, “মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
মাহমুদুল হাসান, বাঘাইছড়ি 











