
রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কুতুরিয়া পাড়া এলাকায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ডিসেম্বর) সকালে কুতুরিয়া পাড়াস্থ একটি পুরাতন সিনেমা হলের সামনে বান্দরবান সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে।
ঘটনাস্থলে উপস্থিত ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য থুইচিংমং মারমা জানান, ওই বৃদ্ধকে গত ২/৩ দিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি ধারণা করছেন, বৃদ্ধের পায়ে পচন ধরায় সংক্রমণজনিত কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
চন্দঘোনা থানার ওসি এম সাকের আহমেদ জানায়, লাশটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এবং লোকটি পাগল হওয়ায় মুসলিম নিয়ম অনুযায়ী তাকে স্থানীয় মেম্বার ও স্থানীয়দের সহযোগিতা কবরাস্থ করা হবে।
পরিত্যক্ত লাশটি দেখে মুসলিম বলে ধারণা করেন মেম্বার, স্থানীয়ারা ও পুলিশ।
রাঙ্গাবার্তা 












