১২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

লংগদুতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামারী কাঠ জব্দ

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমান অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় রাঙ্গীপাড়া ঠেকাপাড়া নামক স্থানে একদল চোরাকারবারী পাচারের উদ্দেশ্যে বন থেকে কাঠ কেটে জমা করে রেখেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডার এর নির্দেশনায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার কে এইচ এম গোলাম কিবরিয়া এর নেতৃত্বে বিজিবি টহল দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে প্রায় ১১০ সিএফটি সেগুন কাঠ এবং ১৫ সিএসফটি গামারী কাঠ জব্দ করে। যার সিজার মূল্য ২,৪১,০০০/- (দুই লক্ষ একচল্লিশ হাজার) টাকা।

এ ব্যাপারে জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহনেওয়াজ তাসকিন, পিএসসি এসি রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জানান, এভাবে বন থেকে অবৈধভাবে কাঠ কেটে চোরাচালানের ফলে বনাঞ্চল ধ্বংস ও পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিজিবি টহলদলের তৎপরতায় রাজস্ব ফাঁকি দেয়া এসকল কাঠ পাচার রোধ করা সম্ভব হয়েছে। কিছু অসাধু কাঠ ব্যবসায়ী রাজস্ব ফাঁকি দিয়ে পার্বত্যঞ্চলের বিভিন্ন এলাকা হতে কাঠ পাচার করে থাকে। উর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করে অবৈধ কাঠ আটক করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

Tag :

রাঙামাটির গর্ব, জাতীয় মঞ্চে একের পর এক সাফল্যের নাম তাজিম রহমান

লংগদুতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামারী কাঠ জব্দ

Update Time : ১২:৩৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫