
লংগদু উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত খোঁজ রাখেন লংগদু জোন। নতুন বছরের শুরুতে লংগদু উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান দিলেন সেনাবাহিনীর তেজস্বী বীর লংগদু জোন।
মঙ্গলবার( ৬ জানুয়ারি) সকাল ১০টায় লংগদু উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করে লংগদু জোন।
লংগদু জোনের জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি”র নির্দেশনায়, এসময় অত্র জোনের উপ-অধিনায়ক মেজর শাহীনুল আল সাকিব (পিএসসি)
সেনামৈত্রী বিদ্যানিকেতন স্কুল এবং দক্ষিণ রহমতপুর বায়তুল কোরআন মাদ্রাসায় মাসিক ভিত্তিক আর্থিক অনুদান প্রদান করেন।
অনুদান গ্রহণকালে সেনামৈত্রী বিদ্যানিকেতন স্কুলের পক্ষে অনুদান গ্রহণ করেন বিদ্যানিকেতন স্কুলের সহকারী শিক্ষক মোঃ জাহিদুর ইসলাম, দক্ষিণ রহমতপুর বায়তুল কোরআন মাদ্রাসার পক্ষে অনুদান গ্রহণ করেন, দক্ষিণ রহমতপুর বায়তুল কোরআন মাদ্রাসার সেক্রেটারি মোঃ রাশেদুজ্জামান
তারিকুল তারা ,লংগদু 











